1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“কবি উত্তম দেবনাথ এর প্রয়াণে বাংলাদেশ পোয়েটস ক্লাবের শোক প্রকাশ”

  • আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ জন দেখেছেন

“কবি উত্তম দেবনাথ এর প্রয়াণে বাংলাদেশ পোয়েটস ক্লাবের শোক প্রকাশ”

রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার।

বাংলাদেশ পোয়েটস ক্লাব কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য ও ফেনী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, ফেনী সাহিত্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, শক্তিমান লেখক, শব্দ বিশ্লেষক, গবেষক, তুখোড় সংগঠক, সাংস্কৃতিকজন, গীতিকার ও কবি উত্তম কুমার দেবনাথ (৭ জানুয়ারী ২০২৬) বুধবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকাল ৭টায় ফেনী জেলা শহরের জয়কালী মন্দির থেকে তাঁর মৃতদেহ মাছিমপুর, ধলিয়া পারিবারিক সমাধিস্থলে নিয়ে শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে সহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

কবি উত্তম কুমার দেবনাথ এর প্রয়াণে বাংলাদেশ পোয়েটস ক্লাব চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, কো-চেয়ারম্যান কবি ডক্টর শহীদুল্লাহ আনসারী, মহাপরিচালক কবি ডক্টর সাহেদ মন্তাজ, প্রতিষ্ঠাতা সদস্য, কেন্দ্রীয় সুপ্রিম কাউন্সিলের প্রেসিডিয়াম সদস্য, মৌলভীবাজার জেলা সভাপতি ও সমন্বয়ক কবি সালেহ আহমদ (স’লিপক), কেন্দ্রীয় পরিষদ সম্পাদক মণ্ডলী দপ্তর সম্পাদক ও মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক ছড়াশিল্পী মিনারা আজমী, মৌলভীবাজার জেলা সহ-সভাপতি সাংবাদিক রিপন কান্তি ধর (রূপক), সহ-সভাপতি কবি শামিমা রিতু, সহ-সাধারণ সম্পাদক কবি সৈয়দ আহমেদ জাবের, সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক গীতিকবি দেওয়ান মফিজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক কবি সায়েরা সাবেতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবৃত্তিশিল্পী সাদিয়া জান্নাত নিছা, সিনিয়র নির্বাহী সদস্য সাংবাদিক পিন্টু দেবনাথ, সংগঠক বিপ্র দাস বিশু বিক্রম, কবি সাকেরা বেগম, গবেষক কবি জ্যোতি প্রকাশ প্রমুখ সহ বিভিন্ন সংগঠন গভীর শোক, শ্রদ্ধা নিবেদন ও শোকসন্তপ্ত পরিবার-পরিজন এর প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বাংলাদেশ পোয়েটস ক্লাবের শোকবার্তায় কবি উত্তম কুমার দেবনাথ এর পারলৌকিক আত্মার শান্তি উৎকর্ষ ও সদগতি কামনা করে গভীর শোক প্রকাশ এবং কবির প্রয়াণে ফেনী সহ বাংলা সাহিত্যাঙ্গনের প্রভূত ক্ষতি হয়েছে উল্লেখ করেন। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। সাহিত্যসভা, কবিতা পাঠের আসর, সাংস্কৃতিক আয়োজনে তাঁর উজ্জ্বল উপস্থিতি, পরামর্শ সর্বক্ষেত্রে উৎসাহ-উদ্দিপনা যুগিয়েছে। সাহিত্য ও সঙ্গীতের মাধ্যমে তিনি ছড়িয়ে গেছেন শব্দের আলো। কবিতা ও গানের ভাষায় যিনি মানুষের হৃদয়ের কথা লিখেছেন, সমাজের সুখ-দুঃখকে শব্দে-শব্দে বেঁধেছেন, আজ তিনি নিজেই নিঃশব্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির