1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষি যান্ত্রিকীকরনে কৃষকদের মাঝে বীজ ধান, সার, কীটনাশক, সাইনবোর্ড বিতরন”

  • আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯৮ জন দেখেছেন

“টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষি যান্ত্রিকীকরনে কৃষকদের মাঝে বীজ ধান, সার, কীটনাশক, সাইনবোর্ড বিতরন”

আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি টাঙ্গাইল

কৃষি যান্ত্রিকীকরন জোরদার ও আধুনিক কৃষি প্রযুক্তির বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের তত্ত্বাবধায়নে নতুন ৬ টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার প্রযুক্তি গ্রাম কিসামত এবং ফুলবাড়ী গ্রামের ১৭ জন কৃষকের মাঝে বীজ ধান, সার, কীটনাশক, সাইনবোর্ড বিতরন করা হয়েছে। বিতরনের সময় উপস্থিত ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইল-এর প্রধান ড. মসউদ ইকবাল, বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম এবং বৈজ্ঞানিক সহকারী মো: আনিসুর রহমান। এই সময় কার্যালয়ের প্রধান ড. মসউদ ইকবাল প্রযুক্তি গ্রামের কৃষকদের কৃষি যন্ত্রপাতির সুফল সম্পর্কে অবহিত করেন এবং বলেন ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। পরবর্তীতে কার্যালয়ের বৈজ্ঞানিক ও কারিগরী কর্মকর্তারা মাঠ পর্যায়ে উপস্থিত থেকে বিভিন্ন কৃষি যন্ত্রপাতির ব্যবহার পদ্ধতি সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ প্রদান এবং পরীক্ষণ স্থাপনের সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য সার্বিক সহায়তা প্রদান করবেন ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির