1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“নির্বাচনের চাবি আপনার হাতে”খাগড়াছড়িতে দুইদিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু”

  • আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ জন দেখেছেন

“নির্বাচনের চাবি আপনার হাতে”খাগড়াছড়িতে দুইদিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥

“দেশের চাবি আপনার হাতে”-এই মূলনীতিকে সামনে রেখে খাগড়াছড়িতে জেলার সাংবাদিকদের জন্য দুইদিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। পিআইবি’র পরিচালক (প্রশাসন) কাজী মো. তৌহিদুল আনোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি শেফালিকা ত্রিপুরা বলেন,

“নির্বাচন একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়ে সাংবাদিকদের ভূমিকা আরও দায়িত্বশীল ও সংবেদনশীল হয়। সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরাই জনগণের আস্থার সেতুবন্ধন তৈরি করেন।”

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময় গুজব, ভুল তথ্য ও বিভ্রান্তি রোধে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। এ ধরনের প্রশিক্ষণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

দুইদিনব্যাপী এ প্রশিক্ষণে খাগড়াছড়ি জেলা ও বিভিন্ন উপজেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার নৈতিকতা, আইন, দায়িত্ব, চ্যালেঞ্জ ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। এ সময় তাঁরা নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন এবং অংশগ্রহণকারী সাংবাদিকদের দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মান আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির