1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ডাক্তারী পরিক্ষার মূল্য বেশী নেওয়ায় মুন্সীগঞ্জে নিউ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা”

  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৭০ জন দেখেছেন

“ডাক্তারী পরিক্ষার মূল্য বেশী নেওয়ায় মুন্সীগঞ্জে নিউ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি –হারুন রশীদ শেখ

মুন্সীগঞ্জ শহরের মানিকপুর হাসপাতাল রোড  এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে মনিটরিং কালে দেখা গেছে, রোগিদের টেস্টের মূল্য তালিকায় উল্লেখিত মূল্যের থেকে অধিক মূল্যে বিভিন্ন টেস্ট করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠান টির মালিক মহসিন দেওয়ান কে সমুদয় টাকা জরিমানা করা হয় এবং মূল্য তালিকা অনুযায়ী টেস্টের মুল্য নেয়ার নির্দেশনা দেয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল।

এ ব্যাপারে আসিফ আল আজাদ জানান, রোগীদের টেস্টের মূল্য পরিমানের চেয়ে বেশি নেওয়ায় ৭ হাজার টাকা জরিমানা করেছি পাশাপাশি পঞ্চসার এলাকায় মেসার্স আই আর এন্টারপ্রাইজ গ্যাসের ডিলার পয়েন্টে মনিটরিং করেছি। এল পি গ্যাসের সরবরাহ কম থাকায় প্রতিষ্ঠানের মালিককে এল পি কোম্পানির নিকট থেকে দ্রুত সংগ্রহ করে বাজারে সরবরাহ করার নির্দেশনা দিয়েছি। অভিযান অব্যাহত থাকবে

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির