1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ঘোড়াঘাটে জুয়ার আসরে পুলিশের ওপর হামলা ও গুলিবর্ষণ”

  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ জন দেখেছেন

“ঘোড়াঘাটে জুয়ার আসরে পুলিশের ওপর হামলা ও গুলিবর্ষণ”

কায়ছার হাবিব পাপ্পু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী বিশেষ অভিযানে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হয়। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর এলাকায় করতোয়া নদীর খেয়াঘাট সংলগ্ন একটি পরিত্যক্ত জমিতে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে জুয়ার সরঞ্জাম, নগদ অর্থ ও ফেনসিডিল উদ্ধারসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার আলতাফ হোসেন (৪৫), রঞ্জু মিয়া (৩৮), রফিকুল ইসলাম (৫০), দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ময়নুল ইসলাম (৫২) এবং গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার সাদেকুল ইসলাম (৫০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কুলানন্দপুর এলাকায় বড় ধরনের জুয়ার আসরের পাশাপাশি মাদক কেনাবেচা চলছে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) আ.ন.ম নিয়ামত উল্লাহর নেতৃত্বে ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলামসহ পুলিশের একটি দল সেখানে পৌঁছালে জুয়াড়ি ও মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। প্রায় শতাধিক ব্যক্তির একটি দল লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি।

হামলায় ঘোড়াঘাট থানার এএসআই মো. আরিফ হোসেন, এএসআই আব্দুল মান্নান সরকার, কনস্টেবল তুহিন বাবু, মিঠুন চন্দ্র দাস ও জাহাঙ্গীর আলমসহ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর জখম হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থে সহকারী পুলিশ সুপারের নির্দেশে কনস্টেবল জাহাঙ্গীর আলম তার ইস্যুকৃত পিস্তল থেকে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। গুলির শব্দে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় সেখান থেকে জুয়া খেলার ১৩টি ফরগুটি, ২টি বড় ডাবু, নগদ ৪ হাজার ৮০০ টাকা, ৫টি মোবাইল ফোন এবং ৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) আ.ন.ম নিয়ামত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকাটি সীমান্তবর্তী ও দুর্গম চরাঞ্চল হওয়ায় একটি অপরাধচক্র দীর্ঘদিন ধরে সেখানে জুয়া ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় ঘোড়াঘাট থানায় মাদক, জুয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির