1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিংগাইর উপজেলা কমান্ডের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল”

  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৯১ জন দেখেছেন

“বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিংগাইর উপজেলা কমান্ডের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল”

মাহাবুব আলম তুষার,মানিকগঞ্জ প্রতিনিধি

সিংগাইর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে  সফল

প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ই জানুয়ারি ২০২৬ ইং বৃহস্পতিবার সকাল ১১ টায়

সিংগাইর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে  সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন গণতন্ত্রের প্রতীক আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির  মনোনীত ( সিঙ্গাইর- হরিরামপুর ২) আসনের এমপি পদপ্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান।

আলোচনা ও মাহফিলে সভাপতিত্ব করেন সিংগাইর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফতেজুর রহমান খান বিবেক,

দোয়া মাহফিল পবিত্র কোরআন তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন এবং গীতা পাঠ করেন সাবেক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র মালো।

আলোচনায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জ জেলা ইউনিটের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহিদুর রহমান বীর মুক্তিযোদ্ধা শওকত আলী,বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ আরো অনেকে।

আলোচনা সভায় বিএনপির মনোনীত প্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত, মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন আপনারা দেশ ও জনগণের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে ঐক্যের প্রতিক  হিসেবে আগামী দিনে  করার কাজ করার জন্য ঐক্যবদ্ধ থাকবেন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি ,এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ।

জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন আপনারা দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী

তাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে একত্রিত হয়ে কাজ করার জন্য আহ্বান করছি। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই আমরা মুক্তিযোদ্ধা ও জনতার ঐক্য চাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির