1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“খুলনার পাইকগাছায় ৯ বছরের শিশু কন্যা নিখোঁজ, উদ্ধারের চেষ্টা অব্যাহত”

  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৪০ জন দেখেছেন

“খুলনার পাইকগাছায় ৯ বছরের শিশু কন্যা নিখোঁজ, উদ্ধারের চেষ্টা অব্যাহত”

মোক্তার হোসেন (খুলনা) জেলা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার সরল এলাকায় ৯ বছরের এক শিশু কন্যা নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ শিশুটির নাম মোছাঃ ইফতিয়া সানজিদা (৯)। সে পাইকগাছা পৌর সদরের দি রাইজিং সান স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং সরল ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জীবন রহমান রানার কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার(১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে পাইকগাছা উপজেলার সরল এলাকার দি রাইজিং সান স্কুল সংলগ্ন স্থান থেকে শিশুটি নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এ ঘটনায় পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। জিডি নম্বর ৬৯২।
নিখোঁজ শিশুর দাদা মো. বজলুর রহমান জানান, শিশুটিকে দ্রুত উদ্ধারের জন্য তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছেন। তিনি বলেন, কেউ যদি শিশুটির সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জানতে পারেন, তাহলে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।যোগাযোগ নম্বর: ০১৭০৯০৯৩৫৪০।
থানা সূত্রে জানা যায়, নিখোঁজ সংক্রান্ত জিডি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। শিশুটিকে উদ্ধারের জন্য সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষ নিখোঁজ শিশুটিকে দ্রুত তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির