“সেনা অভিযানে ধুনটে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার গ্রেপ্তার ২”
আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে অভিযান চালিয়ে একটি বাসা থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্যসহ মাদকসেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বাবু বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর বরাতে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার শাহজাহানপুর উপজেলার শাকপালা থেকে ওই এলাকার জামাল পোদ্দারের ছেলে পোদ্দার গ্রুপের প্রধান শীর্ষ সন্ত্রাসী ফিরোজ পোদ্দারকে (৩৮) ও একই উপজেলার খরনা ইউনিয়নের ওমরদিঘী থেকে ওই এলাকার ইজার উদ্দিনের ছেলে রায়হান আলী রানাকেে (৪০) আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদের নেতৃত্বে একটি টিম অভিযুক্ত দুইজনকে সঙ্গে নিয়ে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি উত্তরপাড়া বাবু বাজার এলাকার খোকন মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ি থেকে ব্রিটিশ বুলডগ ৯ মিলিমিটারের একটি পিস্তল, তিনটি চা পাতি, বিভিন্ন মাদকদ্রব্যসহ মাদকসেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সেনাবাহিনী আরও জানায়, আটককৃতরা অস্ত্র চোরাচালানের সাথে জড়িত। এই গ্রুপের প্রধান আটক ফিরোজ পোদ্দারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ ও মাদকসহ প্রায় ৮ টি মামলা চলমান আছে। বেশকিছু যাবত তারা বাসাটি ভাড়া নিয়ে সেখান থেকে বিভিন্ন অপরাধ কর্মকান্ড পরিচালনা করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ দমনে সেনাবাহিনীর এই ধরনের অভিযান চলবে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আটকদের থানায় হস্তান্তর করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply