1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“​মির্জাগঞ্জে হাঁস মুরগি ধান খাওয়াকে কেন্দ্র করে  একজনের মৃত্যু”

  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ জন দেখেছেন

“​মির্জাগঞ্জে হাঁস মুরগি ধান খাওয়াকে কেন্দ্র করে  একজনের মৃত্যু”

মোঃ সাকির হাওলাদার,স্টাফ রিপোর্টার বরিশাল 

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে হাঁস-মুরগির ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের কাঁচির কোপে দুলাল মল্লিক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে তাঁর মৃত্যু হয়।

​নিহত দুলাল মল্লিক উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামের মৃত আক্কাস মল্লিকের ছেলে।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) তিনটার দিকে একই গ্রামের বাসিন্দা মহারাজ খানের হাঁস-মুরগি প্রতিবেশী দুলাল মল্লিকের জমিতে গিয়ে পাকা ধান নষ্ট করছিল। এ বিষয়ে দুলাল মল্লিক মহারাজ খানের পরিবারকে অভিযোগ জানাতে গেলে উভয় পক্ষের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়।

​বাক বিতণ্ডার একপর্যায়ে মহারাজ খান (৪৫) স্ত্রী আকলিমা বেগম (৩৮) এবং মেয়ে সাদিয়া আক্তার (২২) সংঘবদ্ধ হয়ে দুলাল মল্লিকের ওপর চড়াও হন।

নিহতের ছেলে মো. শাওন মল্লিক ঘটনার বর্ণনা দিয়ে তাঁর বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,

কথা কাটাকাটির সময় সাদিয়া আক্তার কাঁচি দিয়ে দুলাল মল্লিকের মাথার তালুতে সজোরে কোপ দেন। এতে তার বাবা তাৎক্ষণিকভাবে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

​স্থানীয় ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় দুলাল মল্লিককে উদ্ধার করে প্রথমে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শেরে- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিস্থিতি আরও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে এটাকে নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেন।

মকুমা ওয়ার্ড মেম্বার মোঃ হিরন মোল্লা বলেন এই মহারাজ এবং তার স্ত্রী, মেয়ে এলাকায় পূর্বেও বেপরোয়া ভাবে চলাফেরা করছে তাদেরকে ধরার জন্য এলাকায় মাইকিং করিয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোর অনুরোধ থাকবে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।

​মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম জানান, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ বর্তমানে ঢাকায় আছে। এলাকায় উত্তেজনা নিরসনে পুলিশ সজাগ রয়েছে। মরদেহ আসার পর পরবর্তী আইনি প্রক্রিয়া ও মামলা গ্রহণের পদক্ষেপ নেওয়া হবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির