“কিশোরগঞ্জ -৩, করিমগঞ্জ – তাড়াইল আসনের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক এ কে এম আলমগীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)”
আরিফুল ইসলাম (রিফাত)
উপজেলা প্রতিনিধি – করিমগঞ্জ – তাড়াইল।
আজ বৃহস্পতিবার বিকেলের দিকে দিকে আপিল শুনানি শেষে এই রায় দেয় ইসি।শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার পর বাংলাদেশ স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক এ কে এম আলমগীর বলেন, ‘নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে, কিশোরগঞ্জ -৩ তাড়াইল -করিমগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।’
একেএম আলমগীর বলেন, ‘গত এক সপ্তাহে অন্যরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। দেশ-বিদেশের অনেকেই শুভকামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন। যখন রাস্তায় মানুষের সঙ্গে কথা বলছিলাম অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন, বলছেন- দোয়া করছেন।’
সেজন্য এ লড়াইয়ে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান তিনি।
স্বতন্ত্র এই প্রার্থী বলেন, ‘আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা, সেটার জন্য অপেক্ষা করছি, নির্বাচন কমিশনকেও ধন্যবাদ। তারা আমাদের যুক্তিগুলো শুনেছেন। সর্বোপরি বলেছিলাম যে, আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের জনসমর্থন নিয়েই আগামী নির্বাচনে লড়াই করতে পারব।’
Leave a Reply