1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ধরা পড়ল লালপুর ভূমি অফিসের ঘুষ কাণ্ড! ব্যবস্থা না নিয়ে কর্মচারীকে করা হলো সতর্ক”

  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ জন দেখেছেন

“ধরা পড়ল লালপুর ভূমি অফিসের ঘুষ কাণ্ড! ব্যবস্থা না নিয়ে কর্মচারীকে করা হলো সতর্ক”

মিঠু লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে উপজেলা ভূমি অফিসে নামজারি ও মিসকেস সংক্রান্ত সেবা পেতে ঘুষ ছাড়া কাজ হয় না এমন অভিযোগ করেছেন ইউনুস আলী নামে এক সেবাগ্রহীতা। বুধবার রাতে ঘুষ দাবির একটি ভিডিও প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কেবল সতর্ক করেই দায়িত্ব শেষ করেছে কর্তৃপক্ষ।
ভুক্তভোগী ইউনুস আলী উপজেলার বোয়ালিয়াপাড়া গ্রামের মৃত ইদ্রিস মন্ডলের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন ১৪ জানুয়ারি সেবাগ্রহীতার মিসকেসের শুনানির তারিখ নির্ধারণ করেন। পরে সেবাগ্রহীতার বাড়িতে লালপুর উপজেলা ভূমি অফিসের চেইনম্যান দিজেন্দ্রনাথ প্রামাণিক মিসকেসের শুনানির তারিখের কাগজ সরবরাহ করতে গিয়ে ইউনুস আলীর কাছে ৫০০ টাকা ঘুষ দাবি করেন। ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানালে এবং ১০০ টাকা দিতে রাজি হলে চেইনম্যান উত্তেজিত হয়ে তাকে হুমকি দেন। একপর্যায়ে দিজেন্দ্রনাথ  বলেন, কালকে এসিল্যান্ড অফিসে আসেন, তারপর আপনার কাজ কিভাবে হয় আমি দেখে নেব।
পরদিন বুধবার ইউনুস আলী পুনরায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গেলে অভিযুক্ত চেইনম্যান আবারও তার কাছে ঘুষের টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে।
এবিষয়ে অভিযুক্ত চেইনম্যান দিজেন্দ্রনাথ প্রামাণিক ঘুষ দাবি করার বিষয়টি স্বীকার করে বলেন, ইউনুস আলীর বাড়িতে যাওয়ার পর আমার কাছে টাকা না থাকায় ৫০০ টাকা ধার চেয়েছিলাম, অফিসে আসলে ফেরত দিয়ে দিতে চেয়েছিলাম।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মচারীকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
তবে স্থানীয়দের অভিযোগ, ভূমি অফিসে দীর্ঘদিন ধরেই দালাল ও কিছু কর্মচারীর দৌরাত্ম্যে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। অভিযোগ প্রমাণিত হওয়ার পরও শুধু সতর্ক করে ছেড়ে দেওয়ায় প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
এবিষয়ে লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের অনিয়ম বন্ধ হবে না।
এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ বলেন, বিষয়টি খোঁজ নিয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির