“রূপসীপাড়ায় বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত”
মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ৩০০ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীকে বিজয়ী করার লক্ষ্যে রূপসীপাড়া ইউনিয়নের দরদরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের কেন্দ্র কমিটির নেতাকর্মীদের সঙ্গে এক নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় নির্বাচনী কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। নেতাকর্মীদের ভোট কেন্দ্রভিত্তিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয় এবং ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা এডভোকেট মামুন মিয়া। তিনি বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে ভোটারদের সমর্থন আদায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
সভায় কেন্দ্র কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply