1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের যৌথ অভিযানে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার”

  • আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ জন দেখেছেন

“নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি
র‍্যাবের যৌথ অভিযানে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার”

এম. শরীফ হোসেন, নরসিংদী সদর প্রতিনিধি :

নরসিংদীতে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-১১ নরসিংদী ও র‍্যাব-১২ কুষ্টিয়ার যৌথ অভিযানে কুষ্টিয়ার বটতৈল ভাদালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন— নরসিংদী সদর উপজেলার মাধবদীর নওপাড়া এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে মো. রাজন (৩৭) এবং তার স্ত্রী জারা (৩০)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডের পর থেকেই জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-১১ নরসিংদী ও র‍্যাব-১২ কুষ্টিয়ার যৌথ আভিযানিক দল তৎপরতা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে কুষ্টিয়া সদর থানার বটতৈল ভাদালিয়া এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. রাজন ও তার স্ত্রী জারাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুইজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মাধবদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তার রাজনের বিরুদ্ধে পূর্বে তিনটি মামলা রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর (সোমবার) রাতে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর এলাকায় নিজ বাড়ি থেকে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে ডেকে নিয়ে মাধবদীর নওপাড়ায় ৪ থেকে ৫ জনের একটি দল তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মো. মোশাররফ হোসেন ভূঁইয়া মাধবদী থানায় মো. রাজনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির