“লৌহজংয়ে ইয়াবা বিক্রি করতে এসে ৫০ পিসসহ ধরা পড়ল”
মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি প্রতিনিধি -হারুন রশীদ শেখ।।
লৌহজংয়ে ইয়াবা বিক্রি করতে এসে ৫০ পিসসহ ধরা পড়ল শ্রীনগরের যুবক
মোঃ স্বপন বেপারী- শ্রীনগর উপজেলা হতে পাশের লৌহজংয়ে ইয়াবা বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পরেছেন এক যুবক। মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে লৌহজং থানার একটি আভিযানিক দল উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় বেইলি ব্রিজের পশ্চিম পাশের সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তার পরিহিত প্যান্টের পকেট থেকে তিনটি পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম তৈয়ব মিয়া (২৭)। তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কামারখোলা গ্রামের বাসিন্দা। তার পিতা নুরুল হক মিয়া।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার তৈয়ব মিয়া দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বহন ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে//
Leave a Reply