1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“পাহাড়ের খেলোয়াড়দের সঠিক নার্সিং হলে একদিন জাতীয়–আন্তর্জাতিক পর্যায়ে মুখ উজ্জ্বল করবে-জেলা প্রশাসক আনোয়ার সাদাত”

  • আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ জন দেখেছেন

“পাহাড়ের খেলোয়াড়দের সঠিক নার্সিং হলে একদিন জাতীয়–আন্তর্জাতিক পর্যায়ে মুখ উজ্জ্বল করবে-জেলা প্রশাসক আনোয়ার সাদাত”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি। 

খাগড়াছড়িতে ক্রিকেটপ্রেমীদের জন্য শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত মাসব্যাপী জেলা ক্রিকেট লিগ। শনিবার (১৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর অর্থায়নে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও দর্শকদের উপস্থিতিতে পুরো স্টেডিয়ামজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ ও উদ্দীপনার আবহ।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক এবং জেলা ক্রিকেট লিগের টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক মো. আনোয়ার সাদাত বলেন,
“পাহাড়ের খেলোয়াড়দের সঠিকভাবে নার্সিং ও পরিচর্যা করতে পারলে তারা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করবে।”

তিনি আরও বলেন, জেলা ক্রিকেট লিগ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি পাহাড়ি এলাকার তরুণদের প্রতিভা বিকাশের একটি বড় সুযোগ। বক্তারা বলেন, জেলা ক্রিকেট লিগ খাগড়াছড়ির তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং তারা ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। পাশাপাশি ক্রিকেটের শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্ব গঠনে এই লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এবারের জেলা ক্রিকেট লিগে খাগড়াছড়ি জেলার মোট ৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বহুমুখী সমবায় সমিতি ও প্রজন্ম ক্লাব। উদ্বোধনী দিনের খেলায় দুই দলের প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা সৃষ্টি করে। ম্যাচে প্রজন্ম ক্লাবকে ১০ উইকেটে পরাজিত করে বহুমুখী সমবায় সমিতি টুর্নামেন্টে শুভ সূচনা করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিসিবি কিউরেটর জাহিদ রেজা বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য শাহরিয়ার ইউনুস, মো. আনিসুল আলম চৌধুরী ও মো: রাকিব মনি ইফতিসহ জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং ক্রীড়া সংগঠকরা।
বক্তারা আরও বলেন, পাহাড়ি জেলা খাগড়াছড়িতে ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার উন্নয়নে সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। জেলা ক্রিকেট লিগ সেই উদ্যোগকে আরও গতিশীল করবে। মাসব্যাপী এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন ক্লাব ও দলের অংশগ্রহণে প্রতিটি ম্যাচ হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য,এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও সংশ্লিষ্টরা।
ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, এই লিগের মাধ্যমে খাগড়াছড়ির ক্রীড়া অঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়রা নিজেদের মেধা, দক্ষতা ও আত্মবিশ্বাস প্রমাণের সুযোগ পাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির