1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“আত্ম মর্যাদাশীল মানুষ হিসেবে নিবাসীদের মাথা উচু করে দাঁড়াতে হবে- খান মো. রেজা-উন-নবী”

  • আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২১৮ জন দেখেছেন

“আত্ম মর্যাদাশীল মানুষ হিসেবে নিবাসীদের মাথা উচু করে দাঁড়াতে হবে- খান মো. রেজা-উন-নবী”

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, সমাজসেবা অধিদপ্তরাধিন প্রতিষ্ঠানগুলো অঙ্গীকার নিয়ে কাজ করছে। সমাজের পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত শিশুদের মানুষ হিসেবে গড়ে উঠার জন্য কর্মকর্তা কর্মচারিরা অভিভাবক হিসেবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

আত্ম মর্যাদাশীল মানুষ হিসেবে নিবাসীদের মাথা উচু করে দাঁড়াতে নিজেদের তৈরী করার আহ্বান জানিয়ে শনিবার (১৭ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় সিলেট নগরির বাগবাড়িস্থ শিশু পরিবার মঠে বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত সমাজসেবা অধিদপ্তরাধিন আন্তঃপ্রাতিষ্ঠানিক সিলেট বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

সমাজসেবা অধিদপ্তর ঢাকা এর পরিচালক (প্রতিষ্ঠান) সমীর মল্লিক এর সভাপতিত্বে এবং সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ রফিকুল হক ও প্রবেষন অফিসার তমির হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর ঢাকা এর পরিচালক (সামাজিক নিরাপত্তা) মোঃ মোশারফ হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, সাবেক উপ-পরিচালক মোঃ আবুল কালাম, মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা পাল, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক এস এম মোক্তার হোসেন, সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক এ কে আজাদ ভূইয়া, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সুলায়মান মজুমদার, সমাজসেবা অফিসার আব্দুল মুন্তাকিন, আবু সাঈদ ভূইয়া, জাহানারা বেগম, মুনতাকা চৌধুরী, আয়েশা আক্তার বৃষ্টি, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আতাইর রহমান খান সামসু, ডি জি এফ এর নির্বাহী পরিচালক বায়েজিদ খান প্রমুখ। পরে অতিথিরা কুচকাওয়াজের সালাম গ্রহণ, শিশুদের মনোমুগ্ধকর ডিসপ্লে অবলোকন করেন।

বিকেলে পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। অনুষ্ঠানের সূচনালগ্নে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সরকারি শিশু পরিবার (বালক) বাগবাড়ি নিবাসী ৯ম শ্রেণীর শিক্ষার্থী মোঃ আইনুল ইসলাম। গীতা থেকে পাঠ করেন সরকারি শিশু পরিবার (বালিকা) সুনামগঞ্জ এর সুবর্ণা রানী পাল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির