“মাধবপুরে পুলিশের অভিযানে ৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার”
জি.এমবাবু,উপজেলা প্রতিনিধি,মাধবপুর,হবিগঞ্জ।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মো. শামীম মিয়া (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা এনায়েতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) জামাল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানের সময় শামীম মিয়াকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply