1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের সাথে আইবিডব্লিউএফ-এর মতবিনিময় সভা: চাঁদাবাজি রুখতে নুরুল ইসলাম বুলবুলের কড়া হুঁশিয়ারি”

  • আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ জন দেখেছেন

“চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের সাথে আইবিডব্লিউএফ-এর মতবিনিময় সভা: চাঁদাবাজি রুখতে নুরুল ইসলাম বুলবুলের কড়া হুঁশিয়ারি”

আলী হাসান,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।

১৭ জানুয়ারি, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স ভবনে, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে শহরের চেম্বার ভবন মিলনায়তনে এই সভা আয়োজিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। তিনি তার বক্তব্যে জেলার ব্যবসায়িক পরিবেশে বিদ্যমান অনিয়ম ও চাঁদাবাজির তীব্র সমালোচনা করেন। তিনি সাফ জানিয়ে দেন, আগামী ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে কোনো ধরণের চাঁদাবাজি ও সন্ত্রাসবাদ বরদাশত করা হবে না।

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায় ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণ ও করণীয়’ শীর্ষক এই সভায় বক্তারা স্থানীয় আম ব্যবসা ও সীমান্ত বাণিজ্যের নানাবিধ জটিলতা তুলে ধরেন। প্রধান অতিথি বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি, তাদের নিরাপত্তা ও ব্যবসায়িক স্বাধীনতা নিশ্চিত করাই আইবিডব্লিউএফ-এর মূল লক্ষ্য।

আইবিডব্লিউএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতির সঞ্চালনায়, সভায় আরও উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ, চেম্বার অব কমার্সের সদস্যগণ এবং স্থানীয় কেন্দ্রীয় জামায়াত নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মি। বক্তারা একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান।

অনুষ্ঠান শেষে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও ব্যবসায়ীদের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির