1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ঘোড়াঘাটে ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গ হিজড়াদের ক্যাটাগরি শূন্য”

  • আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ জন দেখেছেন

“ঘোড়াঘাটে ভোটার তালিকায়
তৃতীয় লিঙ্গ হিজড়াদের ক্যাটাগরি শূন্য”

কায়সার,উপজেলাপ্রতিনিধি,ঘোড়াঘাট,দিনাজপুর।

ভোটার তালিকায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে তৃতীয় লিঙ্গ হিজড়াদের অবস্থান শূন্য ।ভোটার নিবন্ধন ফরমের (ফরম—২) প্রয়োজনীয় সংশোধনী চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। চাইলে হিজড়ারা স্বেচ্ছায় পুরুষ বা নারী হিসেবেও ভোটার তালিকায় নাম লেখাতে পারবেন। কিন্তু দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দেখা গেছে এর ভিন্ন চিত্র। অভিযোগ উঠেছে এই ক্যাটাগরিতে ভোটারের সংখ্যা বর্তমানে শূন্য। বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা থাকলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। অন্তর্ভুক্তির ক্ষেত্রে হিজড়াদের অবস্থান শূন্য দেখানো হয়েছে।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, উপজেলার সিংড়া ইউনিয়ন ২ নং ওয়ার্ডের বিরাহীপুরে আশ্রয়ন প্রকল্পের ছয়টি ঘরে অন্তত ৭/৮ জন হিজড়া বসবাস করছেন। তাদের মধ্যে ৭ জনের পুরুষ ভোটার তালিকায় নামও আছে বলে তাঁরা স্বীকার করেন। কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য ভোটার তালিকায় যে বিশেষ ক্যাটাগরি রয়েছে, সে সম্পর্কে তারা নিজেরাও জানেন না কিংবা তাদেরকে এ বিষয়ে কেউ অবগতও করেননি।
হিজড়াদের গুরু মা আমজাদ হিজরা ওরফে আলো হিজরা জানান, এই উপজেলা ২৫ থেকে ২৬ জন হিজরা আছে। এর মধ্যে তাঁর নিয়ন্ত্রণে আছে ৭/৮ জন হিজড়া। তাঁরা সকলে ভোটার হলেও নারী—পুরুষের মত যে একটা হিজরাদেরও তালিকা আছে সে খবরটা তাঁরা জানতেন না। এ সময় তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত হিজড়াদের কাছে খবরটা না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমরা হিজড়ারা কী করে জানবো, কী করে পরিবর্তন করবো? হিজড়াদের তালিকায় আমাদেরকেও যেন অন্তর্ভুক্তির করা হয় বলে তিনি সহযোগিতা কামনা করেন।
উপজেলা সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন জানান, তাঁর ইউনিয়নের হিজড়া পল্লীতে যারা বসবাস করছে তারা যে হিজরা ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হতে পারেনি সেটা তিনি অবগত না। তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদেড় সাথে কথা বলে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন বলে জানান।
এ বিষয়ে উপজেলার সকল হিজড়ারা গত রবিবার ২ তারিখ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সাথে দেখা করে সমস্যার কথা জানালে তিনি অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল কে যথাযথ নিয়ম মেনে প্রত্যয়ন দেওয়ার সহ তাদের এ ব্যাপারে সহযোগিতা করার জন্য নির্দেশ প্রদান করেন।
জানতে চাইলে উপজেলা নির্বাচন অফিসার সাদ্দাম হোসেন বলেন, ঘোড়াঘাট উপজেলায় হিজড়া হিসেবে কোনো ভোটার অন্তর্ভুক্ত নেই। তবে তিনি আশ্বাস দেন, যদি কেউ হিজড়া হিসাবে ভোটার হতে আগ্রহী হন
তাহলে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার্বিক সহযোগিতা করে তাদের ভোটার করা হবে। কায়সার হাবিব পাপ্পু,, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
ভোটার তালিকায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে তৃতীয় লিঙ্গ হিজড়াদের অবস্থান শূন্য ।ভোটার নিবন্ধন ফরমের (ফরম—২) প্রয়োজনীয় সংশোধনী চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। চাইলে হিজড়ারা স্বেচ্ছায় পুরুষ বা নারী হিসেবেও ভোটার তালিকায় নাম লেখাতে পারবেন। কিন্তু দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দেখা গেছে এর ভিন্ন চিত্র। অভিযোগ উঠেছে এই ক্যাটাগরিতে ভোটারের সংখ্যা বর্তমানে শূন্য। বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা থাকলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। অন্তর্ভুক্তির ক্ষেত্রে হিজড়াদের অবস্থান শূন্য দেখানো হয়েছে।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, উপজেলার সিংড়া ইউনিয়ন ২ নং ওয়ার্ডের বিরাহীপুরে আশ্রয়ন প্রকল্পের ছয়টি ঘরে অন্তত ৭/৮ জন হিজড়া বসবাস করছেন। তাদের মধ্যে ৭ জনের পুরুষ ভোটার তালিকায় নামও আছে বলে তাঁরা স্বীকার করেন। কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য ভোটার তালিকায় যে বিশেষ ক্যাটাগরি রয়েছে, সে সম্পর্কে তারা নিজেরাও জানেন না কিংবা তাদেরকে এ বিষয়ে কেউ অবগতও করেননি।
হিজড়াদের গুরু মা আমজাদ হিজরা ওরফে আলো হিজরা জানান, এই উপজেলা ২৫ থেকে ২৬ জন হিজরা আছে। এর মধ্যে তাঁর নিয়ন্ত্রণে আছে ৭/৮ জন হিজড়া। তাঁরা সকলে ভোটার হলেও নারী—পুরুষের মত যে একটা হিজরাদেরও তালিকা আছে সে খবরটা তাঁরা জানতেন না। এ সময় তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত হিজড়াদের কাছে খবরটা না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আমরা হিজড়ারা কী করে জানবো, কী করে পরিবর্তন করবো? হিজড়াদের তালিকায় আমাদেরকেও যেন অন্তর্ভুক্তির করা হয় বলে তিনি সহযোগিতা কামনা করেন।
উপজেলা সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন জানান, তাঁর ইউনিয়নের হিজড়া পল্লীতে যারা বসবাস করছে তারা যে হিজরা ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হতে পারেনি সেটা তিনি অবগত না। তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদেড় সাথে কথা বলে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন বলে জানান।
এ বিষয়ে উপজেলার সকল হিজড়ারা গত রবিবার ২ তারিখ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথে দেখা করে সমস্যার কথা জানালে তিনি অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল কে যথাযথ নিয়ম মেনে প্রত্যয়ন দেওয়ার সহ তাদের এ ব্যাপারে সহযোগিতা করার জন্য নির্দেশ প্রদান করেন।
জানতে চাইলে উপজেলা নির্বাচন অফিসার সাদ্দাম হোসেন বলেন, ঘোড়াঘাট উপজেলায় হিজড়া হিসেবে কোনো ভোটার অন্তর্ভুক্ত নেই। তবে তিনি আশ্বাস দেন, যদি কেউ হিজড়া হিসাবে ভোটার হতে আগ্রহী হন
তাহলে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার্বিক সহযোগিতা করে তাদের ভোটার করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির