1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“​অপারেশন ডেভিল হান্ট’: মির্জাগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম মৃধা গ্রেফতার”

  • আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১০২ জন দেখেছেন
Oplus_16908288

“​অপারেশন ডেভিল হান্ট’: মির্জাগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম মৃধা গ্রেফতার”

​ মো. সাকির হাওলাদার,স্টাফ রিপোর্টার বরিশাল বিভাগ

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শামীম মৃধাকে (৫০) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বরিশালের রূপাতলী হাউজিং এলাকা থেকে তাকে আটক করা হয়। শামীম মৃধা মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল আজিজ মৃধার ছেলে।

পুলিশ জানায়,​বরিশাল ডিবি ও কোতোয়ালী মডেল থানা পুলিশ যৌথভাবে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই বিশেষ অভিযানে আওয়ামীলীগ নেতা শামীম মৃধাকে তাঁর আত্মগোপনস্থল থেকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

​পুলিশ জানায়, গ্রেফতারকৃত শামীম মৃধা ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর মির্জাগঞ্জের মজিদবাড়ীয়া ইউনিয়নের ভয়াং বাজারে ​দোকানপাট ভাঙচুর ও ​এক প্রবাসীর নিকট মোটা অঙ্কের চাঁদা দাবি সংক্রান্ত মামলায় এজাহারে অভিযুক্ত আসামি। মোঃ নশা মিয়া (৩৯) নামে এক যুবক বাদী হয়ে যে মামলাটি দায়ের করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল ছালাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “ডিবি ও বরিশাল কোতোয়ালি থানা পুলিশের একটি চৌকস দল তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির