1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“নরসিংদী-৪ আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা”

  • আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৪৪ জন দেখেছেন

“নরসিংদী-৪ আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা”
আরিফুল ইসলাম,মনোহরদী,নরসিংদী।

নরসিংদী-৪(মনোহরদী–বেলাবো) আসনের বিএনপি মনোনীত প্রার্থী,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের বিরুদ্ধে অনলাইনে বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে দাবি করেছে মনোহরদী উপজেলা প্রেসক্লাব।
শনিবার সকালে প্রেসক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে জনমনে ভুল ধারণা সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার কেবল একজন ব্যক্তিকেই নয়, বরং দেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরদার সাখাওয়াত হোসেন বকুলের গৌরবোজ্জ্বল ভূমিকা ও দীর্ঘদিনের রাজনৈতিক অবদান এলাকাবাসীর কাছে সুপরিচিত। তার সুনাম ক্ষুণ্ন করতে পরিচালিত এ অপতৎপরতা নিন্দনীয় ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
মনোহরদী উপজেলা প্রেসক্লাব এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।পাশাপাশি গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের যেকোনো তথ্য প্রচারের আগে যথাযথভাবে যাচাই-বাছাই করার আহ্বান জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির