1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“নরসিংদীর মাধবদীতে শিক্ষানবিশ ড্রাইভারের গাড়ীর চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু”

  • আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ জন দেখেছেন

“নরসিংদীর মাধবদীতে শিক্ষানবিশ ড্রাইভারের গাড়ীর চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু”

এম. শরীফ হোসেন, নরসিংদী সদর প্রতিনিধি :

নরসিংদীর মাধবদীতে একটি ড্রাইভিং সেন্টারের শিক্ষানবিশ ড্রাইভারের গাড়ীর চাকায় পিষ্ট হয়ে নারীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত নরসিংদীর মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের ভূইয়ূম গ্রামের প্রবাসী দুলাল মিয়ার স্ত্রী ও শাকিল হোসেন এর চল্লিশোর্ধ্ব বয়সী মা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার( ১৮ই জানুয়ারি) দুপুরে আমদিয়া বাজারে আপেল মিয়ার পরিচালিত একটি ড্রাইভিং সেন্টারের প্রাইভেটকার( ঢাকা মেট্রো গ ১১-২০৩৪) শিক্ষানবিশ ড্রাইভার সাদেক হোসেন প্রতিদিনের মত ড্রাইভিং ক্লাশ শেষে ওস্তাদ ও মালিক আপেল মিয়ার কথামতো রাস্তার একপাশ হতে অপর পাশে আমদিয়া সরকারি প্রাইমারি স্কুলের সামনে নিয়ে পার্কিং করতে গিয়ে ভূলক্রমে হাইগিয়ারে চাপ দেয়। ফলে সাদেক হোসেন গাড়িটি আর নিয়ন্ত্রণে রাখতে পারেনি। এতে করে সড়কের পাশে থাকা চায়ের একটি দোকানকে ভেঙ্গেচুরে সামনে পড়া উক্ত নারীকে পিষ্ট করে। ফলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যূ হয়।
এই ঘটনায় স্থানীয় জনতা গাড়িটি আটক করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির