1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চা’পা’য় নারী পথচারী গু’রুতর আ’হ’ত”

  • আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ জন দেখেছেন

“লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চা’পা’য় নারী পথচারী গু’রুতর আ’হ’ত”

আশিকুজ্জামন রানা,লালমনিরহাট জেলা প্রতিনিধ

লালমনিরহাটে মিলিটারি ফার্মের গবাদি পশুর ঘাস বহনকারী ট্রাক্টরের চা’পায় এক নারী পথচারী গু’রুতর আ’হ’ত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার আনসার ক্যাম্প সংলগ্ন হলদিটারী এলাকায় এ দু’র্ঘ’টনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টার দিকে সিএস নং ৯০১০৩১ বয়লার অপারেটর শহীদুজ্জামান নয়ন (মাহিন্দ্র) ট্রাক্টরযোগে মিলিটারি ফার্মের গবাদি পশুর ঘাস সংগ্রহ করে ফেরার পথে বিএনপি কলোনির বাসিন্দা মোছাঃ দুলালি (৬০), স্বামী—মৃত আবু বক্কর, পথচারী অবস্থায় ট্রাক্টরের চা’কায় পি’ষ্ট হয়ে গু’রুতর আহত হন।
খবর পেয়ে লালমনিরহাট মিলিটারি ফার্মের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ এমদাদুল হক দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সেনাবাহিনীর একটি গাড়িতে করে আহত নারীকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতাল-এ নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এক্স-রে পরীক্ষার মাধ্যমে জানান, আহত নারীর কোমরের হাড় ভে’ঙে গেছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়।
এ ঘটনায় প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, ট্রাক্টরটি চালাচ্ছিলেন বয়লার অপারেটর শহীদুজ্জামান নয়ন, যিনি প্রকৃতপক্ষে প্রশিক্ষিত ড্রাইভার নন। স্থানীয়দের আশঙ্কা, আহত নারীর উন্নত চিকিৎসা নিশ্চিত না হলে পরবর্তীতে এলাকাবাসী সড়ক অব’রোধসহ বিভিন্ন কর্মসূচি নিতে পারে।
ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির