1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মানবিক উন্নয়নের আলোকবর্তিকা ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার নিরলস সমাজসেবায় বদলে যাচ্ছে জীবন”

  • আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ জন দেখেছেন

“মানবিক উন্নয়নের আলোকবর্তিকা
ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার নিরলস সমাজসেবায় বদলে যাচ্ছে জীবন”

মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধি:

সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উন্নয়নের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থা। শিশু সেবা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দারিদ্র্য বিমোচন ও মানবিক সহায়তাসহ বহুমুখী কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি লালপুরসহ আশপাশের চরাঞ্চলে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এএসএম মোকাররেবুর রহমান নাসিম ও সাধারণ সম্পাদক সাংবাদিক সালাহ্ উদ্দিনের নেতৃত্বে সংগঠনটি দীর্ঘদিন ধরে শিশু কল্যাণ, হাঁস-মুরগি ও গবাদি পশু পালন, মৎস্য চাষ, কৃষি উন্নয়ন, বৃক্ষরোপণ, স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন, রোগ প্রতিরোধ এবং ক্ষুদ্র ব্যবসা উন্নয়নে কাজ করছে। পাশাপাশি বয়স্ক শিক্ষা কর্মসূচির মাধ্যমে নিরক্ষর ও বয়স্ক জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মানবিক সহায়তার অংশ হিসেবে ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থা প্রতি বছর শীত মৌসুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ঈদ উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকে। এছাড়া মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা ও শিক্ষা বৃত্তি প্রদান করে শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা রাখছে সংগঠনটি।
সম্প্রতি লালপুর উপজেলায় ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পদ্মার চরাঞ্চলের অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের পদ্মার চরে রসুলপুর আশ্রয়ণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল খাঁ।
এ সময় আরও উপস্থিত ছিলেন লালপুর উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি ও সাপ্তাহিক লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোতালেব রায়হান, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার লালপুর উপজেলা সভাপতি মাস্টার আব্দুর রশিদ, সমাজসেবা অধিদপ্তরের প্রশিক্ষক আবু হাসান, দেলবার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচির আওতায় লালপুর উপজেলার মহেশপুর, দিয়াড় শংকরপুর, বিলমাড়ীয়া ও নাগশোষা গ্রামের মোট ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
নাগশোষা গ্রামের বাসিন্দা নার্গিস বেগম বলেন,
“ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থা থেকে কয়দিন আগে কম্বল পেয়েছি। এই শীতে এটি আমাদের জন্য অনেক উপকারে এসেছে।”
দিয়াড়শংকরপুর গ্রামের সুরু বেগম জানান,
“ঈদের আগে ইত্তেহাদ থেকে সেমাই, চিনি, সাবান, সয়াবিন তেল, শ্যাম্পু সহ ঈদ সামগ্রী পেয়ে থাকি। এতে ঈদ আনন্দের সঙ্গে উদযাপন করতে পারি।”
লালপুর চরের বাসিন্দা নিজাম উদ্দিন বলেন,
“ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মোকাররেবুর রহমান নাসিম দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দেন। এমনকি বিবাহযোগ্য দরিদ্র পাত্রীর জন্যও সহযোগিতা করেন, যা সমাজে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।”
ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক সালাহ্ উদ্দিন বলেন,
“আমরা প্রতি বছর শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, রমজানে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তাসহ নানা মানবিক কর্মসূচি পরিচালনা করে থাকি। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।”
বর্তমানে ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থা লালপুর, বিলমাড়ীয়া, দুড়দুড়িয়া ও ঈশ্বরদী ইউনিয়নের চরাঞ্চলসহ মোট ১০টি ইউনিয়নে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এসব এলাকায় সংস্থার উদ্যোগে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার ধারাবাহিক, পরিকল্পিত ও মানবিক কর্মকাণ্ড সমাজ উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সংগঠনটি মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করবে—এমন প্রত্যাশাই এখন সাধারণ মানুষের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির