1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মুন্সীগঞ্জে ভাড়াটিয়া বাসা হতে মা মেয়ের মরদেহ উদ্ধার স্বামী পলাতক”

  • আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৬৫ জন দেখেছেন

“মুন্সীগঞ্জে ভাড়াটিয়া বাসা হতে মা মেয়ের মরদেহ উদ্ধার স্বামী পলাতক”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি প্রতিনিধি- হারুন রশিদ শেখ 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।  নিহতরা হলেন আমেনা বেগম (৩৫) ও তাঁর মেয়ে মরিয়ম (১০)।
সোমবার (১৯ জানুয়ারী) সকালে দক্ষিণ রাজানগর গ্রামে এ ঘটনা ঘটে। আমেনা বেগমের স্বামীর নাম মিজান মিয়া। সে পেশায় দিনমজুর।  তারা  ওই গ্রামের নুরুজ্জামান সরকারের বাড়ির ভাড়াটিয়া। ঘটনার পর হতে নিহতের স্বামী পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান  ৪ মাস আগে আমেনা বেগম ও তাঁর পরিবার ওই এলাকায়  বাসা ভাড়া নেন।  সোমবার সকালে ওই বাড়িতে কারো সারাশব্দ না পেয়ে স্থানীয়রা বাসায় গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে  মা ও মেয়ের মরদেহ দেখতে পান।খবর পেয়ে সিরাজদিখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহ বা পরকীয়াজনিত কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম সাংবাদিকদের জানান, নিহত আমেনা বেগমের স্বামী পেশায় একজন দিনমজুর। ঘটনার পর থেকে সে পলাতক। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ পরবর্তী কার্যক্রম করা হচ্ছে। পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির