1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ডিউক অব এডিনবরার স্বর্ণপদকে ভূষিত জাবির ১৮ শিক্ষার্থীর মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগের ১২ জন”

  • আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৭১২ জন দেখেছেন

“ডিউক অব এডিনবরার স্বর্ণপদকে ভূষিত জাবির ১৮ শিক্ষার্থীর মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগের ১২ জন”

মো:শাকিল হোসাইন জাবি প্রতিনিধি :

ডিউক অব এডিনবরার স্বর্ণপদকে ভূষিত জাবির ১৮ শিক্ষার্থীর মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগের ১২ জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৮তম ব্যাচের ১২ শিক্ষার্থীসহ মোট ১৮ জন শিক্ষার্থী আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিউক অব এডিনবরার অ্যাওয়ার্ড (Gold Award) অর্জন করেছেন।

সোমবার ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে আয়োজিত ডিউক অব এডিনবরার অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ–এর ১০ম গোল্ড অ্যাওয়ার্ড সেরেমনিতে ব্রিটিশ হাই কমিশনার আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এ সম্মাননা তুলে দেন।

প্রায় ১৮ মাসব্যাপী ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা এই স্বর্ণপদক অর্জন করেন। এ কার্যক্রমের মধ্যে ছিল মাঠভিত্তিক কাজ, সামাজিক সেবা, নেতৃত্ব উন্নয়ন, পরিবেশ সচেতনতা কার্যক্রম এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণ। ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা তাদের একাডেমিক জ্ঞান ব্যবহার করে পরিবেশ সংরক্ষণ, কমিউনিটি উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করেন।

এই অর্জনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা আবারও প্রমাণ করেছেন যে, ভূগোল কেবল একটি তাত্ত্বিক বিষয় নয়; বরং এটি সমাজ, পরিবেশ ও টেকসই উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি প্রয়োগধর্মী শাস্ত্র।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ডিউক অব এডিনবরার অ্যাওয়ার্ড তরুণদের নেতৃত্ব, আত্মনির্ভরতা ও বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল পেশাজীবী তৈরিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

ডিউক অব এডিনবরার স্বর্ণপদকপ্রাপ্তদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থীরা হলেন-
তাজরিয়ান, মাইমুনা, ইসমিহা, নিলয়, ইম্রিতা, ফারদিন, তাহিয়া, শিমি, উপমা, মারিয়া, ফাহিম ও মানফুসা।

এছাড়া অন্যান্য বিভাগের স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মো. মুসা ভূঁইয়া — ইউআরপি বিভাগ, ৪৭তম ব্যাচ,মো. ইয়াসিন খন্দকার — ইউআরপি বিভাগ, ৪৭তম ব্যাচ,শরমিলা ইসলাম পিউ — ইউআরপি বিভাগ, ৪৯তম ব্যাচ,শফিকুল হাসান শাওন — ইউআরপি বিভাগ, ৪৯তম ব্যাচ,শাহেদুজ্জামান যুবরাজ — ইউআরপি বিভাগ, ৪৯তম ব্যাচ,
সাজিদ হাসান ফারহান — জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, ৪৯তম ব্যাচ,

শিক্ষার্থীরা তাদের এই অর্জনকে বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, সহপাঠী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার ফল হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তারা ভবিষ্যতে দেশ ও পরিবেশের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগগুলোর অন্যতম। এ বিভাগের শিক্ষার্থীরা শুরু থেকেই দেশে ও বিদেশে বিভিন্ন সম্মানজনক অ্যাওয়ার্ড ও স্কলারশিপ অর্জন করে আসছেন। বিভাগের অধিকাংশ শিক্ষক জিআইএস স্পেশালিস্ট ও আন্তর্জাতিক মানের গবেষক হওয়ায় তারা নিয়মিতভাবে শিক্ষার্থীদের উন্নত একাডেমিক ও গবেষণাভিত্তিক দিকনির্দেশনা দিয়ে থাকেন, যা শিক্ষার্থীদের সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বর্তমানে এ বিভাগের শিক্ষার্থীরা দেশ ও বিদেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং বিভিন্ন নামকরা পেশাগত ক্ষেত্রে সফলতার সঙ্গে কাজ করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগকে “সুপার ফাস্ট ডিপার্টমেন্ট” হিসেবে বিবেচনা করা হয়, ভূগোল ও পরিবেশ বিভাগ তাদের অন্যতম।

এই সাফল্য নিঃসন্দেহে জুনিয়র শিক্ষার্থীদের জন্য পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং বিভাগ পেরিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের সুনাম বহন করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির