1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“​লাকসামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”

  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ জন দেখেছেন

“​লাকসামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”

​হৃদয় চন্দ্র দাস, বিশেষ প্রতিনিধি

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লাকসামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো: আবুল কালাম।
​লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহম্মেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিলটি যৌথভাবে সঞ্চালনা করেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল ও লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক।
​অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন ও দর্শনের ওপর বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর আদর্শকে বুকে ধারণ করে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
​আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির