“মাধবপুরে আনসার ভিডিপি কার্যালয়ের মালামাল চুরি: চোর আটক, থানায় হস্তান্তর”
হবিগঞ্জ প্রতিনিধি — জি. এম. বাবু
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) কার্যালয় থেকে মালামাল চুরির ঘটনায় অভিযুক্ত এক চোরকে আটক করা হয়েছে।
আনসার ভিডিপি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তারা অভিযান পরিচালনা করে চুরির সঙ্গে জড়িত ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হন। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে মাধবপুর থানা সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply