1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“মুন্সীগঞ্জের তিনটি আসনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার”

  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২০৪ জন দেখেছেন

“মুন্সীগঞ্জের তিনটি আসনে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি প্রতিনিধি-হারুন রশীদ শেখ/

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  মুন্সীগঞ্জের তিন’টি আসনে ৪ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহার করেন তারা।  মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় সুত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর মধ্যে মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
মুন্সীগঞ্জ-২ আসনে মনোনয়ন পত্র প্রত্যাহার করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো.আমিনুল ইসলাম। উভয়েই ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়ান। তাছাড়া মুন্সীগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাজী আব্বাস কাজী দলীয় সিদ্ধান্তের কারণে মনোনয়ন প্রত্যাহার করেছেন।
তবে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন এবং মুন্সীগঞ্জ -১ আসনে অপর বিএনপির স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী মমিন আলী তাদের মনোনয়ন প্রত্যাহার করেনি। মুন্সীগঞ্জ -১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শিল্পপতি মোঃ আবদুল্লাহ এবং ৩ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। ভোটাররা মনে করছেন এ সমস্ত আসনগুলোতে স্বতন্ত্র, বিএনপি ও ১০ দলীয় জোটের প্রার্থীদের মধ্যে ভোটের লড়াই হবে।
প্রসঙ্গত : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ মুন্সীগঞ্জের তিনটি আসনে সর্বমোট ২৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। ৪ প্রার্থীর প্রত্যাহারের মধ্য দিয়ে ভোটের লড়াইয়ে নির্বাচনের মাঠে রইলেন ১৯ প্রার্থী//

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির