“ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কতৃক নরসিংদী -২ এর সমন্বয় কমিটির দায়িত্বে শরীফুল ইসলাম শাবিব এবং তানযিলুল তাহমিদ নাবিল”
ছিদ্দিকুর রহমান, নরসিংদী, প্রতিনিধিঃ
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রতীক “ধানের শীষ”-এর প্রার্থীদের পক্ষে প্রচারণা কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
এ লক্ষ্যে আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গঠিত ওই কমিটিতে নরসিংদী -২ আসনের সমন্বয় কমিটির দায়িত্ব পেয়েছেন মোঃশরীফুল ইসলাম শাবিব ও তানযিলুল তাহমিদ নাবিল
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে প্রকাশিত তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে তিনি নির্বাচনকালীন সময় দলীয় প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল নেতাকর্মীর সহযোগিতা কামনা করেন।
Leave a Reply