“শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত”
হৃদয় চন্দ্র দাস, বিশেষ প্রতিনিধি
কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীপুর উত্তর পাড়া আদর্শ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চুনতি ব্রিজ সংলগ্ন মাঠে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদিউল আলম সুজন।
লাকসাম পৌরসভার ১নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন:
মো: সাইফুল ইসলাম, মো: নূরে আলম, মো: আবুল হাশেম, মো: নূরনবী, রবিউল হোসেন সুজন, মো: মমিন মাওলা, মো: মাসুদ রানা ও মো: আবুল হাশেম।
আয়োজন ও সহযোগিতা
পুরো টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিলেন মো: জাবেদ নোমান, ফয়েজ আহমেদ, আরিফুর রহমান রুপা, মো: ইয়াজদানি ও আশরাফুল আলম।
সন্ধ্যায় নির্ধারিত সময়ে শুরু হওয়া টানটান উত্তেজনার এই ফাইনাল ম্যাচটি উপভোগ করতে চুনতি ব্রিজ সংলগ্ন মাঠে কয়েকশ ফুটবলপ্রেমী দর্শক ভিড় জমান। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার তুলে দেন।
অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, “তরুণ সমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শ্রীপুর উত্তর পাড়া আদর্শ স্পোর্টিং ক্লাব এ ধরনের আয়োজন করে এলাকায় সুস্থ বিনোদনের যে ধারা সৃষ্টি করেছে তা প্রশংসার দাবিদার।”
পরিশেষে সভাপতি মোহাম্মদ হোসেন টুর্নামেন্ট সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply