1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে খাগড়াছড়িতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ”

  • আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ জন দেখেছেন

“শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে খাগড়াছড়িতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি ॥

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অবিলম্বে নির্বাচন আয়োজনের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুস সাত্তারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের চেঙ্গী স্কোয়ার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্বর ঘুরে শাপলা চত্বরের মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম হলো ছাত্র সংসদ নির্বাচন। দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন স্থগিত থাকায় শিক্ষার্থীদের অধিকার খর্ব হচ্ছে। অবিলম্বে শাকসু নির্বাচন বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি
জেলা সভাপতি আব্দুস সাত্তার,সেক্রেটারি মো. ইউসুফ,শিবিরের সদস্য নিজাম উদ্দিন, মোহাম্মদ বিন কাসিম।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে শাকসু নির্বাচন আয়োজন করা না হলে ছাত্রশিবির কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।
সমাবেশ চলাকালে শাকসু নির্বাচন অবিলম্বে বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির