“শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল”
ইকরামুল হুসাইন, সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি,
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পরে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, শাকসু নির্বাচন বন্ধ রাখার পেছনে ছাত্রদলের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তারা অভিযোগ করেন, শাকসু নির্বাচন স্থগিত রাখার উদ্দেশ্যে ছাত্রদল হাইকোর্টে রিট করায় শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হচ্ছে। একটি প্রতিনিধিত্বশীল ছাত্র সংসদ শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় ও ক্যাম্পাসে সুস্থ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, অযৌক্তিকভাবে শাকসু নির্বাচন স্থগিত রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে সব প্রতিবন্ধকতা দূর করে শাকসু নির্বাচন আয়োজন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। অন্যথায় শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন এবং সেক্রেটারি মেহেদী হাসান উপস্থিত ছিলেন। তারা শাকসু নির্বাচন বাস্তবায়নের পক্ষে বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন
Leave a Reply