1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মুন্সিগঞ্জ শ্রীনগরে ৬ লাখ টাকার কাপড় ও নগদ টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪”

  • আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১২৮ জন দেখেছেন

“মুন্সিগঞ্জ শ্রীনগরে ৬ লাখ টাকার কাপড় ও নগদ টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি- হারুন রশীদ শেখ:

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা বাজারে নৈশপ্রহরীদের বেঁধে কাপড়ের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার দুই মাস পর রহস্য উদঘাটন করেছে পুলিশ।
এই ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
একই সাথে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মালামাল এবং ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান।
বুধবার (২১ জানুয়ারী) সকালে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বছরের ১৯ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে শ্রীনগর থানাধীন বীরতারা বাজারে একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। ডাকাতরা বাজারের নৈশপ্রহরী শামীম মিয়া ও শওকত শেখকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে দোকানের পাশে ফেলে রাখে। এরপর তারা ‘‘মায়ের দোয়া বস্ত্রালয়’’ ও ‘‘আব্দুল্লা ফ্যাশন হাউজ” নামক দুটি দোকানের শাটার ভেঙে প্রায় ৬ লাখ টাকার কাপড় ও নগদ টাকা লুট করে একটি পিকআপে করে পালিয়ে যায়।
এই ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তদন্তে নামে।প্রথমে ঘটনায় জড়িত ডাকাত মো. রাজিব বেপারী ও মো. সুজনকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে মো. হাবিব ওরফে জসিম ও লুণ্ঠিত মালামাল রাখা আসামী মো. জাহিদ হোসেন ওরফে পারভেজকে গ্রেফতার করা হয়।
পরে জাহিদের ঢাকার শ্যামপুরের দোকান থেকে লুণ্ঠিত ২০টি লুঙ্গি, ১৯টি শাড়ি, ২৬টি থ্রি-পিস, ১৭টি গামছা এবং ১৩০ গজ থান কাপড় উদ্ধার করা হয়।
এছাড়া ডাকাতিতে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও (ঢাকা মেট্রো ন ২৩-২২৮৯) জব্দ করেছে পুলিশ।
চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির