“বগুড়া-৫ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, ২২ জানুয়ারি থেকে শুরু প্রচার প্রচারণা শুরু”
আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচজন প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তোফিকুর রহমান প্রার্থীদের হাতে নিজ নিজ দলের প্রতীক তুলে দেন।
প্রতীক বরাদ্দপ্রাপ্ত প্রার্থীরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ‘ধানের শীষ’ প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. দবিরুর রহমান ‘দাঁড়িপাল্লা’ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মনোনীত প্রার্থী শীর মো. মাহমুদুর রহমান ‘হাতপাখা’ প্রতীক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী খান কুদরত-ই সাকলায়েন ‘ছাতা’ প্রতীক এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী শিপন কুমার রবিদাস ‘কাস্তে-হাতুড়ি’ প্রতীক পেয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের দিন ছিল ২১ জানুয়ারি। পরদিন বুধবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।
উল্লেখ্য, বগুড়া-৫ আসনটি ধুনট ও শেরপুর উপজেলা নিয়ে গঠিত।
Leave a Reply