1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“মুন্সীগঞ্জে দিঘীরপাড় বিএনপির দুই গ্রুপের ধারালো অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষ, উত্তেজনা”

  • আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ জন দেখেছেন

“মুন্সীগঞ্জে দিঘীরপাড় বিএনপির দুই গ্রুপের ধারালো অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষ, উত্তেজনা”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি- হারুন রশীদ শেখ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা দিঘীরপাড় এলাকায় বিএনপি দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের দিঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান,বৃহস্পতিবার (২২ জানুয়ারি )বেলা ১১টার দিকে দিঘিরপাড় বাজার থেকে বিএনপি নেতা শামীম মোল্লার সমর্থকরা মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদের পক্ষে মিছিল নিয়ে কামারখাড়া এলাকায় গেলে একই প্রার্থীর সমর্থক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার বেপারি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এর জের ধরে দুপুর ১ টায় পুনরায় সংঘর্ষে জড়ায় স্থানীয় খান ও মোল্লা বংশের বিএনপি সমর্থক দুই গ্রুপ।
এসময় লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে কয়েক শতাধিক লোকজন।
স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দফার সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পরবর্তীতে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দিঘিরপাড় বাজার এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।
সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয়রা জানালেও তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে দুইজন আহতদের নাম পরিচয় পাওয়া গেছে এরা হলেন ফেরদৌস অপরজন নজরুল মোল্লা।
এ ব্যাপারে আহত ফেরদৌস বলেন, আমরা মুন্সীগঞ্জ দুই আসনের প্রার্থী এডভোকেট আব্দুল সালাম এর পক্ষ হতে দিঘীর পার বাজারে এলাকায় মিছিল করছিলাম। এ সময় শুধু আব্দুস সালাম ভাইয়ের নামে স্লোগান দিতে বলা হয়। স্থানীয় শামীম মোল্লার কাছের লোক নজরুল মোল্লা তার ও শামীম মোল্লার পক্ষ হতে ধানের শীষের স্লোগান দিতে বলায় এ নিয়ে দু পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সময় নজরুল মোল্লা লোকজন নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়।
খবর পেয়ে দিঘিরপাড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি মনিরুল হক ডাবলু বলেন, দিঘীরপাড় বাজারে দু গ্রুপের ধাওয়া-পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
কেউ আহত হয়েছে কি না এখনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির