“হবিগঞ্জ–৪ আসনে ‘মোমবাতি’ প্রতীক গ্রহণ করলেন মুফতি তাহেরী”
হবিগঞ্জ প্রতিনিধি : জি এম বাবু
সুষ্ঠু নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা….
হবিগঞ্জ–৪ আসন (চুনারুঘাট–মাধবপুর) থেকে নির্বাচনী প্রতীক হিসেবে ‘মোমবাতি’ গ্রহণ করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত এমপি প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।
প্রতীক গ্রহণকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন তিনি প্রত্যাশা করেন। নির্বাচনী কার্যক্রমে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করা হবে না বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
মুফতি তাহেরী আরও বলেন, দেশের মানুষ যেখানে নিজেকে নিরাপদ মনে করবে, সেখানেই তারা ভোট প্রদান করবে—এটি জনগণের সাংবিধানিক অধিকার। এই অধিকার বাস্তবায়ন ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন
Leave a Reply