1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“গঙ্গাচড়ায় বিএনপির পথসভায় উস্কানিমূলক বক্তব্য ঘিরে সংঘর্ষে মিডিয়াকর্মীসহ আহত -২”

  • আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ জন দেখেছেন

“গঙ্গাচড়ায় বিএনপির পথসভায় উস্কানিমূলক বক্তব্য ঘিরে
সংঘর্ষে মিডিয়াকর্মীসহ আহত -২”

মোছাদ্দেক সৈকত, বিশেষ প্রতিনিধি (রংপুর)

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিএনপির নির্বাচনী প্রচারণার প্রথম দিনের পথসভায় বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে মারামারি শুরু হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পথসভা স্থগিত করা হয়।
ঘটনাটি ঘটে ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের তুলশিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির আয়োজিত পথসভায় উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার বক্তব্য দেওয়ার সময় বলেন, “দেশে এমন এক দল আছে, যারা জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করে।” এ বক্তব্যকে কেন্দ্র করে উপস্থিত সাবেক ছাত্রশিবির কর্মী প্রতিবাদ জানান। এতে সভাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী আব্দুল মালেক বলেন, “হঠাৎ করেই দুই পক্ষের লোকজন লাঠি হাতে মারামারি শুরু করে। স্কুল মাঠে এমন ঘটনা হবে ভাবিনি। সবাই খুব ভয় পেয়ে যায়।”
স্থানীয় বাসিন্দা এরশাদ বলেন, “রাজনৈতিক সভা মানেই এখন মারামারি। সাধারণ মানুষ নিরাপদ বোধ করে না। নারী ও শিশুসহ অনেকেই আতঙ্কে দৌড়ে সরে যায়।”
সংঘর্ষের সময় ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে অনলাইন গণমাধ্যম কর্মী (আর ইউ বি) আব্দুর রাজ্জাক বি এন পি এর নেতা কর্মীর মারধরের শিকার হন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রংপুর মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবেক ছাত্র শিবির কর্মী হোসাইন আহমেদ বলেন, উপজেলা বিএনপি’র সভাপতি চাঁদ সরকার নির্বাচনী পথসভায় উত্তেজিত বক্তব্যে জামায়াত শিবিরের এলাকায় এসে বলেন জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করেন। আমি বক্তব্যের সত্যতা বা প্রমান জানতে চাইলে ছাত্রদলের রাকিব ও ব্যাঙ পাড়ার নাপিত আমার উপর হামলা করে,।এব্যাপারে সাকলাইন বলেন বিএনপি’র পথসভায় সিনিয়র নেতা চাঁদ সরকার জামাতে শিবির কে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় আমার ভাই প্রতিবাদ করলে বিএনপি ২০-২৫ জন বিএনপি’র নেতাকর্মী আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে কিল, ঘুসা সহ বিভিন্ন ভাবে আক্রমণ করে, পরে সে পালিয়ে আমার দোকানে আসে। বি এন পির লোকজন দোকানে এসেও ১৫০ – ২০০ জন লোক মারধর করে।
এসময় মিডিয়া কর্মী রাজ্জাক ভিডিও করলপ তাকেও মারতে মারতে বাবু গোডাউনের দিকে নিয়ে যায়।
আহতাবস্থায় আব্দুর রাজ্জাক কে ফেলে চলে যায়। আহত আব্দুর রাজ্জাক কে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয় ।

এবং তারা বলেন আমাদের দোকানে নাকি অস্ত্রশস্ত্র রহিয়াছে পরে সেনাবাহিনী আমাদের দোকানের তলা ভেঙ্গে তল্লাশি করে কিছুই পায়নি।

অন্যদিকে উপজেলা বিএনপির পক্ষ থেকে রাত সাড়ে ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি চাঁদ সরকার বলেন, বক্তব্য চলাকালে পেছন থেকে একজন কাউন্টার বক্তব্য দিলে দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তিনি মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। পথসভা শেষে মিছিল চলাকালে ছাত্রশিবিরের কিছু কর্মী পেছন থেকে ধাওয়া করে হামলার চেষ্টা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। বিএনপির কোনো নেতাকর্মী আহত হননি বলে তিনি দাবি করেন।
জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। তবে বিএনপির নির্বাচনী জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় স্থানীয় জনগণ প্রতিবাদ জানালে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় ঘটনার ভিডিও ধারণকালে অনলাইন গণমাধ্যম কর্মী আব্দুর রাজ্জাককে মারধর করা হয়। তিনি গণমাধ্যম কর্মীর ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের বক্তব্য ও সহিংসতা ভোটের পরিবেশ নষ্ট করে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সব দলের দায়িত্বশীলদের সজাগ থাকা উচিত।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। প্রথমবার এমন ঘটনা ঘটায় দুই পক্ষের প্রতিনিধিদের ডেকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সবাইকে সতর্ক করা হয়েছে।
অপরদিকে গত শুক্রবার বিকেলে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী পথ সভায় সংঘর্ষের প্রতিবাদে গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্ট থেকে শুরু করে পুনরায় জিরো পয়েন্টে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির