“হাকিমপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ”
মোঃ সাকিব হিলি হাকিমপুর প্রতিনিধি
দিনাজপুর–৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে হাকিমপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও ধানের শীষের ভোট প্রার্থনা করা হয়েছে।
হাকিমপুর পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আওতায় প্রতিটি বাসায় বাসায় গিয়ে লিফলেট বিতরণ করা হয় এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় যুবদলের নেতাকর্মীরা বলেন, ডক্টর এ জেড এম জাহিদ হোসেন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।
গণসংযোগকালে হাকিমপুর পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply