1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“হাকিমপুর হিলিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডএম জাহিদ হোসেনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দল”

  • আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ জন দেখেছেন

“হাকিমপুর হিলিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডএম জাহিদ হোসেনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দল”

মো:সাকিব প্রতিনিধি হিলি,হাকিমপুর।

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পৌর এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ডা. এ. জেড. এম জাহিদ হোসেনের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দল।
শনিবার বিকেলে হিলি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় এই প্রচারণা কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
প্রচারণাকালে নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহচর ও বিএনপির পরীক্ষিত নেতা প্রফেসর ডা. এ. জেড. এম জাহিদ হোসেন একজন সৎ, যোগ্য ও মানবিক রাজনীতিবিদ। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা। প্রচারণায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের ভোট ও ভালোবাসা নিয়েই বিএনপি আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির