1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ

“হাকিমপুর–হিলিতে ধানের শীষের গণজোয়ার”

  • আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ জন দেখেছেন

“হাকিমপুর–হিলিতে ধানের শীষের গণজোয়ার”

হাকিমপুর (হিলি) প্রতিনিধি:মোঃ সাকিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “হাকিমপুর ও হিলি এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা স্পষ্টভাবে প্রমাণ করে জনগণ ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে দেশ সেবার সুযোগ দিতে প্রস্তুত।”
তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, দুর্নীতি ও দুঃশাসনে সাধারণ মানুষ আজ দিশেহারা। এই অবস্থা থেকে মুক্তি পেতে জনগণ বিএনপির বিকল্প কোনো পথ দেখছে না। ধানের শীষ এখন সাধারণ মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, বিএনপি কখনোই ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী নয়, বিএনপি বিশ্বাস করে জনগণের রাজনীতিতে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।
তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আগামী ১২ই ফেব্রুয়ারি সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার গঠনে ভূমিকা রাখুন।”
এ সময় হাকিমপুর উপজেলা ও হিলি পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা জানান, এলাকার প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় গণসংযোগ জোরদার করা হয়েছে এবং জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির