“চকরিয়া–১ আসনে বিএনপির জনসভা উপলক্ষে সালাহউদ্দিন আহমেদকে সংবর্ধনা”
মোঃশফিকুল ইসলাম তুহিন লামা প্রতিনিধি
লামা | ২৬ জানুয়ারি ২০২৬
চকরিয়া–১ আসনে বিএনপির নির্বাচনি জনসভায় যোগ দিতে বুমু বিল ছড়ি এলাকায় আগমন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বারবার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ।
এ উপলক্ষে লামা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব জনাব অ্যাডভোকেট আরিফ চৌধুরী লামার নেতৃত্বে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
Leave a Reply