“বিএনপির নির্বাচনী পথসভায় সালাহ উদ্দিন আহমদ
বমুবিলছড়িতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ”
মোঃশফিকুল ইসলাম তুহিন কক্সবাজার প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব সালাহ উদ্দিন আহমদ বমুবিলছড়ি ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এই পথসভায় তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি। তিনি নেতাকর্মীদের ধৈর্য, সাহস ও সংগঠিত থাকার আহ্বান জানান।
পথসভায় সভাপতিত্ব করেন গিয়াস উদ্দিন, আহ্বায়ক, বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপি, চকরিয়া।
সভা সঞ্চালনা করেন মিজানুর রহমান, ১নং যুগ্ম আহ্বায়ক, বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপি।
সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Leave a Reply