“মুন্সীগঞ্জে একাধিক দোকান হতে গ্যাস সিলেন্ডার চুরী আটক ৩ চোর”
মুন্সিগঞ্জ টঙ্গীবাডী প্রতিনিধি- হারুন রশীদ শেখ
মুন্সীগঞ্জের শ্রীনগরে একাধিক দোকান হতে গ্যাস সিলেন্ডার চুরীর ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ ৩ গ্যাস সিলেন্ডার চোরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো মুন্সীগঞ্জের শ্রীনগরের মোঃ রাজিব বেপারী (৩০), শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মোঃ সুজন (৩৬), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার মোঃ ফারুক শেখ (৩৯)। তাদের মঙ্গলবার বিভিন্নস্থানে আভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ জানায় গত ২৬ নভেম্বর রাতে শ্রীনগর উপজেলার বেলতলী গ্রামের অটোপার্টস দোকান হতে ১৫ টি গ্যাস সিলিন্ডার, কলিগাঁও গ্রামের অটোরিক্সার গ্যারেজের পিছনে টিন কেটে ২৪ টি ব্যাটারি এবং তন্তর বালিটা গ্রামের কাজী বাড়িতে মুদি দোকান হতে গ্যাস সিলিন্ডার ১০ টি, চালের বস্তা ২০ টি, ডালের বস্তা ০২ টি, মুদির মালামাল চুরী হয়।
এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে উক্ত চোরদের গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশে আরো জানায় আসামীরা স্বীকার করে যে, ঘটনার দিন রাতে তারা ৪ জনের একটি সংঘবদ্ধ চোরচক্রের দল হাবিব ওরফে জসিম এর ভূয়া নম্বরধারী একটি পিকআপ ব্যবহার করে মুখোশ পরে শ্রীনগর উপজেলার আটপাড়া বেলতলী গ্যাস সিলিন্ডারের দোকান হতে ১৫ গ্যাস সিলিন্ডার, কলিগাও অটোরিকশার গ্যারেজ এর পিছনে টিন কেটে ২৪ টা ব্যাটারি, তন্তর বালিটা গ্রামের কাজী বাড়িতে মুদি দোকান হতে ১০ টি গ্যাস সিলিন্ডার, চালের বস্তা ২০ টি,ডালের বস্তা ২ টি চুরি করে নিয়ে যায়। অতঃপর তারা মালামালগুলো মোঃ ফারুক শেখ এর নিকট বিক্রয় করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ।
Leave a Reply