1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে শুরু নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা” ঘোড়াঘাটে রাজিয়া চৌধুরী পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির অনুমোদন ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়” খুলনায় একদিনেই তিন বার্তা — মোংলা বন্দরে উন্নয়ন, বাগেরহাটে দোয়া, স্টেডিয়ামে নতুন কুঁড়ির উৎসব: প্রধানমন্ত্রী তারেক রহমান” লাকসাম রেলওয়ে পুলিশের সাফল্য: ৮ মাসে মাদক ও চোরাচালানের ২০ মামলা, গ্রেফতার ২০” “৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান

ঘোড়াঘাটে রাজিয়া চৌধুরী পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির অনুমোদন ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়”

  • আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২০ জন দেখেছেন

“ঘোড়াঘাটে রাজিয়া চৌধুরী পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির অনুমোদন ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়”

মোঃ কায়সার হাবীব পাপ্পু
ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে রাজিয়া চৌধুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক ম্যানেজিং কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন মো. মুক্তার হোসেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বোর্ডের ২৮ অক্টোবর ২০২৬ তারিখের স্মারক সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অভিভাবক সদস্য মো. আবুল কালাম আজাদ, শিক্ষক সদস্য মো. বেলাল হোসেন এবং সদস্যসচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পরিচিতি সভায় উপস্থিত ছিলেন সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানুর ইসলাম, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন, স্থানীয় বাসিন্দা সামছুল খাঁনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাকার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নবগঠিত কমিটির সভাপতি মো. মুক্তার হোসেন বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এ জন্য শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণমানুষ ব্যক্তি ও প্রিন্ট
মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির