1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুবি শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যায় কবিরাজ মোবারকের মৃত্যুদণ্ড” মুন্সিগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ মেহেদী হাসান বাপ্পী ও মোছা. তানিয়া কে গ্রেপ্তার করেছে ডিবি। নেত্রকোনায় ট্রেনে আগুন” ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিশু আহতের ঘটনায় ৫ মাস পর বরখাস্তের আদেশ করা হয়েছে” বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের দিন ব্যাপী কর্মসূচী” ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে দৌলতপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ” রংপুরের গঙ্গাচড়ায় চরাঞ্চলের সংকট ও উন্নয়ন ভাবনা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়” ‎ নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম চালু করতে সেনাবাহিনীর ৪ লাখ টাকা অনুদান” লংগদুতে সেনাবাহিনীর অর্থায়নে হেরিংবোন সড়ক নির্মাণের উদ্বোধন”

ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিশু আহতের ঘটনায় ৫ মাস পর বরখাস্তের আদেশ করা হয়েছে”

  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

“ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিশু আহতের ঘটনায় ৫ মাস পর বরখাস্তের আদেশ করা হয়েছে”

মোঃ কায়সার হাবীব।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

শিক্ষিকার বেত্রাঘাতে শিশু আহতের ঘটনায় মানববন্ধন করেছেন ঘোড়াঘাট সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্যরা।
দিনাজপুরের ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের ডান হাত ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগের পাঁচ মাস পর অভিযুক্ত সহকারী শিক্ষিকা সেলিনা আখতারকে সাময়িক বরখাস্তের আদেশ জারি হয়েছে।

এদিকে শিশুটির ন্যায়বিচার ও চিকিৎসার দায়িত্ব নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা। পরে মানববন্ধন করেছেন ঘোড়াঘাট সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্যরা।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার টিএন্ডটি মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

ভুক্তভোগী শিশুর বাবা ছাইদুর রহমানের অভিযোগ, বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আখতারের বেত্রাঘাতে সুমাইয়ার ডান হাত গুরুতর আহত হয়। গত পাঁচ মাস ধরে সে কলম ধরা, লেখালেখি ও দৈনন্দিন স্বাভাবিক কাজ করতে পারছে না। বর্তমানে সে চিকিৎসাধীন।

পরিবারের আরও অভিযোগ, একই শিক্ষিকার বিরুদ্ধে অন্য শিক্ষার্থীদের শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে শিক্ষা বিভাগে লিখিত অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে ছাইদুর রহমান মেয়ের উন্নত চিকিৎসার দায়িত্ব নিশ্চিত করা এবং অভিযুক্ত শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরাও নিরপেক্ষ তদন্ত, শিশু নির্যাতনের ঘটনায় দায়ীদের শাস্তি এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে প্রতিবেদন পাঠানো হয়েছিল। সেই প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের আদেশসংক্রান্ত চিঠি সোমবার (৯ নভেম্বর) শিক্ষা অফিসে এসে পৌঁছেছে। আজ অথবা আগামীকালের মধ্যে অভিযুক্ত শিক্ষিকার কাছে চিঠিটি পৌঁছে দেওয়া হবে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষিকা সেলিনা আখতারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছুই বলার নেই। আমি এ স্কুলে ২০ বছর ধরে আছি। এতদিনেও কেউ কোনো অভিযোগ করেনি। আমার বিরুদ্ধে কেন অভিযোগ করা হয়েছে, এ নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির