“সুন্দরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র্যালি”
ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার (৮ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদের সভাপতিত্বে,উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকের সঞ্চালনা। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তব্যে মাহমুদুল ইসলাম প্রামাণিক বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত হন। পরবর্তী সময়ে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করেন।
তিনি আরও বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও উত্তরাধিকার ধারণ করে তারেক রহমান দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা এবং তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আধুনিক,গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
Leave a Reply