1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুবি শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যায় কবিরাজ মোবারকের মৃত্যুদণ্ড” মুন্সিগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ মেহেদী হাসান বাপ্পী ও মোছা. তানিয়া কে গ্রেপ্তার করেছে ডিবি। নেত্রকোনায় ট্রেনে আগুন” ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিশু আহতের ঘটনায় ৫ মাস পর বরখাস্তের আদেশ করা হয়েছে” বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের দিন ব্যাপী কর্মসূচী” ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে দৌলতপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ” রংপুরের গঙ্গাচড়ায় চরাঞ্চলের সংকট ও উন্নয়ন ভাবনা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়” ‎ নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম চালু করতে সেনাবাহিনীর ৪ লাখ টাকা অনুদান” লংগদুতে সেনাবাহিনীর অর্থায়নে হেরিংবোন সড়ক নির্মাণের উদ্বোধন”

কুবি শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যায় কবিরাজ মোবারকের মৃত্যুদণ্ড”

  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১২ জন দেখেছেন

“কুবি শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যায় কবিরাজ মোবারকের মৃত্যুদণ্ড”

হৃদয় চন্দ্র দাস | কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিন্থী ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যার ঘটনায় কবিরাজ মোবারক হোসেনকে (২৯) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে দুই হত্যার দায়ে তাঁকে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন। কুমিল্লার আদালতের পুলিশ পরিদর্শক সাদেকুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। তিনি কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় বসবাস করতেন। ঝাড়ফুঁক ও কবিরাজির পাশাপাশি নগরীর বাবুস সালাম জামে মসজিদের খাদেম হিসেবেও দায়িত্ব পালন করতেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ৮ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিন্থী ও তাঁর মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার দিনই অভিযান চালিয়ে মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ৯ সেপ্টেম্বর রাতে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
তদন্ত ও আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাতে জানা যায়, ঝাড়ফুঁক দেওয়ার সূত্র ধরে সুমাইয়ার পরিবারের সঙ্গে মোবারকের পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন।
জবানবন্দিতে মোবারক জানান, সুমাইয়াকে ঝাড়ফুঁক দেওয়ার সময় তিনি তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনা তাঁর মা তাহমিনা বেগম দেখে ফেললে প্রথমে তাঁকে শ্বাসরোধে হত্যা করেন। পরে সুমাইয়াকেও হত্যা করেন তিনি।
রায়ে সুমাইয়া আফরিন রিন্থীকে হত্যার দায়ে ২ লাখ টাকা এবং তাঁর মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মোতালেব হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আদালতের এই ঐতিহাসিক রায়ে আমরা সন্তুষ্ট। আশা করছি, দ্রুত এই রায় কার্যকর করা হবে।
দুই নারীকে হত্যার ঘটনায় আদালতের এ রায়কে বিচারপ্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন মামলার বাদীপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির