“ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে”
মোঃ কায়সার হাবীব পাপ্পু ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। এ উপলক্ষে ০৭ নভেম্বর/২৬ ইং রোজ শনিবার বেলা ১১ টায় ঘোড়াঘাট উপজেলা অডিটোরিয়াম হলে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের সভাপতিত্বে ও ঘোড়াঘাট উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন,ঘোড়াঘাট উপজেলা ভূমি সহকারী কমিশনার (ভূমি)ও ঘোড়াঘাট পৌর প্রশাসক আবদুল আল মামুন কাওসার শেখ। এসময় আরও বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলার বি,এন,পির সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা বি,এন,পির সদস্য মাহফুজুর রহমা লাবলু চৌধুরী, মুক্তি যোদ্ধা ও ঘোড়াঘাট ৪নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমান ভোলা, মোঃ শাহ আলম ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক,ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তৌফিকা সহ প্রমুখ।
বক্তারা বলেন বিগত ১৯৭৫ সালের ১৫ ই আগষ্টে সাবেক প্রধান মন্ত্রী শেখ মুজিবর রহমান সহ সপরিবার নিহতের পর দেশ পরিচালনার এক চরম ক্লান্তিকাল অতিক্রম করছিল,এমতাবস্থায় দেশের ও জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী রাষ্ট্রের দ্বায়িত্ব গ্রহন করে।সে সময় সেনাবাহিনীর উপ প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমানের উপর দ্বায়িত্ব অর্পিত হয়,পরবর্তীতে জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসক এবং মেজর জেনারেল হিসেবে দ্বায়িত্ব পালনকালে ৩রা নভেম্বর তৎকালীন বিগ্রেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীর মধ্যে আভ্যন্তরিন কোন্দল বা সেনা বিদ্রহো দেখা দেয়,এতে মেজর জেনারেল জিয়াউর রহমানের গ্রেফতারের খবর ছড়িয়ে পরলে সৈনিক জনতা ঐক্যবদ্ধ হয়ে ৭ই নভেম্বর জিয়াউর রহমানকে মুক্ত করে। এর পর খেকেই ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়ে আসে।পরে মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্র পতি হিসেবে স্বাধীন বাংলাদেশের দ্বায়িত্ব গ্রহন করেন,তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ( বি,এন,পি) নামে নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠার মধ্য দিয়ে বহু দলীয় রাজনীতির কার্যক্রম চালু করেন। তিনি ১৯ দফার ভিত্তিতে কৃষি প্রধান বাংলাদেশকে একটি উন্নয়নশীল ও স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে স্বক্ষম হন।
উক্ত অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলা সরকারি সকল দপ্তরের কর্মকর্তা,ঘোড়াঘাট থানার সেকেন্ড অফিসার রাজা মিয়া, বি,এন,পি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তি যোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
Leave a Reply