“মনোহরদীতে ৫২ পিছ ইয়াবাসহ আটক “

মনোহরদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে মাদক বিরোধী অভিযান পরিচালনার লক্ষ্যে ১২/১১/২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশার দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ আল ইসলাম, সঙ্গীয় ফোর্স সহ মনোহরদী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় মোহাম্মদ আলী (৩৪), পিতা-মৃত ইউসুফ আলী, মাতা-হাওয়া বিবি, সাং-উত্তর বারুদিয়া, ইউপি-কাচিকাট, থানা-মনোহরদী কে ৫২ (বায়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে মনোহরদী থানা পুলিশ। যাহা মনোহরদী থানা মামলা নং-৭, তারিখ-১২/১১/২০২৬ ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply